৮ মে ২০২৬

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

বাংলাপ্রেস ডেস্ক: মুন্সিগঞ্জের মেঘনা নদীর মোহনায় চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে ১টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক।

তিনি জানান, আনুমানিকভাবে রাত ১টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে কুয়াশা কেটে গেলে নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যাবে। ঘটনার পর দ্রুত দু’টি লঞ্চ গন্তব্যে চলে যাওয়ায় জব্দ করা যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি