৪ মে ২০২৬

মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান


বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো। জনবল তৈরির পেছনে। আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না। এতে দুর্নীতি হয়। 

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচারের পুরো সময়টায় শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, সাধারণ মানুষের মানবাধিকারও হরণ করা হয়েছিল। লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতন,হত্যা,গুমের শিকার হয়েছিল। দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি দেখতে চায়না বিএনপি। তিনি আরও বলেন, অন্য দল ও ব্যক্তির রাজনৈতিক আদর্শ উপস্থাপনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

তিন আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সারাদেশের নারী সমাজকে সাবলম্বী করে তুলে অর্থনীর শক্তিশালী ভীত তৈরি করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ হবে নারী। 

এসময় শিক্ষার জন্য বিএনপি সরকারের গৃহীত উদ্যোগের সুফল বাংলাদেশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি