মঈনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তার ব্যক্তিগত অপরাধের জন্য : ওবায়দুল কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তার ব্যক্তিগত অপরাধের জন্য, ঐক্যফ্রন্টের নব্য নেতা হিসেবে নয়। যে ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তি রোধেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টে তার সংশ্লিষ্টতা এখানে কোনও বিষয় নয়।
মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
কাদের বলেন, মঈনুল হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে, সেখানে গ্রেপ্তার করাটাই জরুরি ছিল। এ ধরনের ঘটনায় পার পেয়ে গেলে যে কেউ যাকে তাকে অশোভন, অমার্জিত গালি দিতে পারে। তার পুনরাবৃত্তি রোধেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি