১১ মে ২০২৬

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিতে অনুষ্ঠিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর এমবিবিএস ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে ফল প্রকাশ সংক্রান্ত সভায় সিদ্ধান্ত নেয়ার পর বিকেল সাড়ে ৪টার পর এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। ফলাফলে দেখা গেছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী। এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পাবেন যেভাবে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য পাওয়া যাবে। এছাড়া উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়েও ফল জানিয়ে দেয়া হবে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি