৪ মে ২০২৬

মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত
বাংলাপ্রেস ডেস্ক: মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাস করা ১৯৩ জনের ভর্তি স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, এই সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই আগামী ২৯ জানুয়ারির মধ্যে করা হবে। সে পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে। এদিকে সোমবার (২০ জানুয়ারি) সকালে শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল (সোমবার) বিকেলে মধ্যে বাতিলের দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটায় উর্ত্তীনদের ফল বাতিল করে পুনরায় তা প্রকাশের দাবি জানান। এর আগে গতকাল রোববার (১৯ জানুয়ারি) রাতেও একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে যোগ দেন বুয়েটের শিক্ষার্থীরাও। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনও কোটা রয়ে গেছে। কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। অবিলম্বে এই কোটা প্রথা বাতিলের দাবি জানান তারা। শিক্ষার্থীরা আরও বলেন, যে কোটার জন্য এতো প্রাণ গেলো, সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে। এই ফল বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফল প্রকাশের দাবি জানান তারা। উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে এক লাখ ৩৫ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। সেই হিসাবে এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৬২ শতাংশ। তাদের মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৯৩৬ জন, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। আর ছাত্র ২২ হাজার ১৫৯ জন, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি