৫ মে ২০২৬

মেডিকেল চেকআপ শেষে আজ বুধবার রাতে দেশে ফিরছেন এরশাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেডিকেল চেকআপ শেষে আজ বুধবার রাতে দেশে ফিরছেন এরশাদ

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপ শেষে আজ বুধবার (২৬ ডিসেম্বর) দেশে ফিরছেন। রাত ৯টা ৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী।

তিনি বলেন, ‘২৪ ডিসেম্বর স্যারের দেশে ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ শরীর খারাপ হওয়ায় আসার তারিখ পরিবর্তন হয়েছে।’এরশাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এর আগে গত ১১ ডিসেম্বর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

গত সোমবা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই রোববার রাতে জানানো হয় তিনি ফিরছেন না।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার সঙ্গে সিঙ্গাপুর যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এরশাদের এপিএস মো. মনজুরুল ইসলাম ও সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহাব।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি