৪ মে ২০২৬

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ এএম
মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

 

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন মে মাসের জন্য দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। বর্তমান দর অপরিবর্তিত রেখেই মে মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে। এছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম পড়বে ১৩০ টাকা।


এর আগে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ১৮ এপ্রিল দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ওইদিন প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। পাশাপাশি প্রতি লিটার কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।


অন্যদিকে প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। নতুন এই দর গত ১৯ এপ্রিল থেকেই কার্যকর হয়।


মে মাসের জন্য জ্বালানির দাম অপরিবর্তিত রাখার বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য লিটারে ১১০ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার মে, ২০১৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার ১ মে, ২০১৬ থেকেও বলবৎ থাকবে।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি