মধ্যরাতে চেকপোস্টে তরুণীকে হেনস্তা: এএসআই প্রত্যাহার

বাংলাপ্রেস অনলাইন: রাজধানীতে মধ্যরাতে অটোরিকশায় থাকা এক তরুণীকে তল্লাশির নামে হেনস্তা করার অভিযোগে পুলিশের এক এএসআইকে প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ। রামপুরা টিভি ভবনের সামনে ওই ঘটনার সময় দায়িত্বরত পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পূর্ব বিভাগ) চারজন কনস্টেবলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন জানান।
সোমবার রাত আড়াইটার দিকে পুলিশ চেকপোস্টে অটোরিকশাআরোহী ওই তরুণীকে হেনস্তা এবং পুলিশ সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। রামপুরা থানার ওসি এনামুল হক বলেন, ওই রাতে সেখানে কর্তব্যরত দলের নেতৃত্বে ছিলেন এএসআই ইকবাল হোসেন। তাকে প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ। তিনি বলেন, ওই তরুণী থানায় মামলা বা অভিযোগ করেননি। কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনা হয়েছে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, ডিএমপির সিনিয়র সহকারী কমিশনার (খিলগাঁও জোন) নাদিয়া জুঁইকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তার প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি