মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরান ও ইসরায়েলের হামলা, পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। শনিবার (১৪ জুন) এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, ওই অঞ্চলজুড়ে জরুরি সহায়তা দেয়ার জন্যই যুদ্ধবিমান পাঠানো হবে। কিয়ার স্টারমার কানাডায় ধনী দেশগুলোর জোট জি–৭–এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন।
এদিকে ইরান ও ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতিতে কিয়ার স্টারমার শনিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন বলে তার সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও আরএএফ জেট পাঠানো হচ্ছে। তিনি বলেন, টাইফুন এবং আকাশ থেকে আকাশে জ্বালানি তেলবাহী জাহাজসহ সামরিক বিমানগুলো "এই অঞ্চল জুড়ে জরুরি সহায়তার জন্য" পাঠানো হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। দখলদার বাহিনীর বিমান হামলায় ইরানের ছয় বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এসব হামলায় দেশটির তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় অন্তত নয়জন ইসরায়েলি মারা গেছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। সূত্র : বিবিসি
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি