৪ মে ২০২৬

মধ্যপ্রাচ্য সংঘাতে এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০২:০৯ পিএম
মধ্যপ্রাচ্য সংঘাতে এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল

মোট ফ্লাইটের প্রায় ৫ শতাংশ বাতিল করছে এয়ার নিউজিল্যান্ড।

বাংলাপ্রেস ডেস্ক:   মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আগামী দুই মাসে ১১০০টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিখিল রবিশঙ্কর জানিয়েছেন, তাদের মোট ফ্লাইটের প্রায় ৫ শতাংশ বাতিল করা হবে। এতে প্রায় ৪৪ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন।

নিখিল আরও জানান, বাতিল হওয়া ফ্লাইটের বেশিরভাগই নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ রুটের। তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। অবশ্য নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ফ্লাইটগুলো এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। কারণ, ইউরোপে যাওয়ার বিকল্প রুট হিসেবে এ পথে চাহিদা বেড়েছে।

নিখিল রবিশঙ্কর বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জেট ফুয়েলের (বিমানের জ্বালানি) দামে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। এ অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাতে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা তাদের ভাড়া ও ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনছে।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি