মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব ও কাতারে যাচ্ছেন ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মিনারা হেলেন: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন যে তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্য সফরে যাবেন, এটি হবে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফর।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান যে তিনি সৌদি আরব এবং কাতার সফরের পরিকল্পনা করেছেন এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতেও যাত্রাবিরতি করবেন। এছাড়াও তিনি উল্লেখ করেন যে এই সফরে অন্য কিছু দেশও অন্তর্ভুক্ত হতে পারে।
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য এই সফরের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানুয়ারিতে ঘোষণা করেন যে আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
ট্রাম্প জানান, 'সফরটি পরের মাসে হতে পারে, অথবা একটু দেরিতে'। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, ইউক্রেনে শান্তি আলোচনার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সৌদি আরবে সাক্ষাৎ করতে পারেন। তবে এই সাক্ষাৎ এই সফরের অংশ কিনা, তা এখনো নিশ্চিত নয়।
ট্রাম্পের প্রথম মেয়াদের প্রথম বিদেশ সফরও ছিল মধ্যপ্রাচ্যে। তিনি ২০১৭ সালের মে মাসে সৌদি আরব এবং ইসরায়েল সফর করেন, এরপর ইতালিতে পোপের সাথে সাক্ষাৎ এবং বেলজিয়ামে ন্যাটো সম্মেলনে অংশ নেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৩৫ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৩৭ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি