৮ মে ২০২৬

মধুখালীতে প্রাইভেটকার ভর্তি মাদক চালান আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মধুখালীতে প্রাইভেটকার ভর্তি মাদক চালান আটক

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রাইভেট কার বোঝাই একটি মাদকের চালানসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৮১৫ বোতল ফেনসিডিল ও ১ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কে মধুখালীর কামারখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মাদকের এই চালানটি আটক করা হয়। আটককৃতরা হলো- সাতক্ষীরা জেলার দেবহাটা থানার নোড়ার চকের আবুল হোসেন গাজীর ছেলে মনিরুল ইসলাম রিপন (২৮) ও খালিসাখালীর রুস্তম সরদারের ছেলে আল আমীন (২৩)। র‌্যাব-৮, সিপিসি-২-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে মধুখালীর কামারখালী ব্রিজ সংলগ্ন টোল প্লাজার সামনে সাতক্ষীরা থেকে আসা ওই প্রাইভেট কারটি থামানোর পর তল্লাশি করা হয়।

এ সময় ওই গাড়ি থেকে এসব ফেনিসিডিল ও ইয়াবা পাওয়া যায়। দীর্ঘদিন ধরে আটককৃতরা সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে ফরিদপুরসহ আশেপাশের জেলার মাদক কারবারিদের নিকট এসব অবৈধ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত বলে র‌্যাব কমান্ডার জানান। তিনি জানান, আটককৃতরা সংঘবদ্ধ মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা এসব মাদক পাইকারি ও খুচরা ক্রেতারদের নিকট বিক্রিয় করে থাকে। এ ঘটনায় আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। এছাড়া এই মাদক চক্রের অন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে র‌্যাব কমান্ডার উল্লেখ করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি