৪ মে ২০২৬

মডার্নার ২৫ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মডার্নার ২৫ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র
বাংলাপ্রেস ডেস্ক : টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র। শনিবার দুপুরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার তার টুইটে এ তথ্য জানিয়েছেন। আর্ল মিলার টুইটে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। করোনাভাইরাসের টিকা সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশ ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা কেনার জন্য চুক্তি সম্পাদন করলেও সিরাম এ পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে সরবরাহ করেছে। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে সিরাম আর কোন টিকা না দেয়ায় গভীর সংকটে পড়ে বাংলাদেশ। এরপর চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ নানা সূত্র থেকে টিকা সংগ্রহের চেষ্টা চালায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে চীন থেকে উপহারের ছয় লাখ ডোজ টিকা এসেছে। আর এবার টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে ২৫ লাখ টিকা দেয়ার কথা জানালো যুক্তরাষ্ট্র। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি