৪ মে ২০২৬

মচমচে জিলাপি সহজেই তৈরি করুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মচমচে জিলাপি সহজেই তৈরি করুন

বাংলাপ্রেস জীবনযাপন দপ্তর: অনেকে মচমচে জিলাপি খেতে পছন্দ করেন। কিন্তু বাসায় বানাতে পারেন না বলে নিয়মিত খাওয়া হয় না। এজন্য চাইলে শিখে নিতে পারেন জিলাপি বানানোর পদ্ধতি। দেখে নিন এটা কীভাবে বানাবেন-

উপকরণ

১ কাপ ময়দা, ২ কাপ চিনি, প্রয়োজনমতো পানি, ১/৩ চা চামচ লবণ, ৩ টেবিল চামচ টক দই, আধা চা চামচ বেকিং পাউডার, ভাজার জন্য তেল।

সিরা তৈরির উপকরণ

২ কাপ পানি, দেড় কাপ চিনি, ৩টি এলাচ, সামান্য ফুড কালার, ১ চা চামচ লেবুর রস।

প্রস্তুত প্রণালি

একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার ও লবণ মিশিয়ে নিন। সামান্য পানি দিয়ে মাখান। অল্প অল্প করে দেবেন পানি। টক দই দিয়ে আবার মেখে নিন মিশ্রণটি। আরও একটু পানি দিয়ে মিহি ডো তৈরি করুন। ডিম ফেটানোর মেশিন দিয়ে ভালো করে ফেটান। খুব বেশি ঘন বা বেশি পাতলা হবে না মিশ্রণটি। এবার কেচাপের বোতলে নিয়ে নিন ময়দার মিশ্রণ।

সিরা তৈরি করার জন্য একটি প্যানে পানি, চিনি ও এলাচ ভেঙে নিন। মিডিয়াম আঁচে জ্বাল দিতে থাকুন আঠালো না হওয়া পর্যন্ত। ফুড কালার দিয়ে দিন। আঙুলে নিয়ে দেখুন আঠালো হয়েছে কিনা। হয়ে গেলে নামিয়ে লেবুর রস দিন সিরায়। সিরা উষ্ণ গরম থাকতে থাকতে জিলাপি দিতে দিতে হবে। এজন্য ঢেকে রাখুন সিরার পাত্র।

জিলাপি ভাজার জন্য প্যান দিন চুলায়। তেল গরম হলে কেচাপের বোতলের চেপে প্যাঁচ দিয়ে জিলাপির আকৃতি করে দিন। মাঝারি আঁচে বাদামি করে ভেজে নিন জিলাপি। ভাজা হয়ে গেলে উঠিয়ে তেল ঝরিয়ে সিরার পাত্রে দিয়ে দিন। ১০ সেকেন্ড রেখে উঠিয়ে পরিবেশন করুন মচমচে জিলাপি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি