৫ মে ২০২৬

মায়ের নামে মসজিদ নির্মাণ করছেন নায়িকা রোজিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মায়ের নামে মসজিদ নির্মাণ করছেন নায়িকা রোজিনা

বাংলাপ্রেস ডেস্ক: ঢালিউডের আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা। চলচ্চিত্রে আসার আগে তিনি ঢাকায় মঞ্চ নাটক করতেন। রোজিনার জন্ম রাজবাড়ী জেলার গোয়ালন্দের জুরান মোল্লা পাড়ায়। সেখানে মা খাদিজা বেগমের নামে ‘খাদিজা জামে মসজিদ’ নির্মাণ করছেন এই অভিনেত্রী।

সোমবার বিকালে মসজিদটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ‘খাদিজা জামে মসজিদ’ নির্মাণ করা হবে। এছাড়া খুব শিগগিরই এই অভিনেত্রী মা খাদিজা বেগমের নামে একটি চক্ষু হাসপাতালের নির্মাণ কাজও শুরু করবেন।

এ প্রসঙ্গে রোজিনা বলেন, জম্মভূমির কথা সব সময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। এখানে যেন বারবার আসতে পারি সে জন্য বাড়ির সামনে মায়ের নামে মসজিদ নির্মাণ করছি। এখানে চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সকলের সহযোগিতা পেলে সেটি কাজ শুরু করবো।

১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন রোজিনা। এরপর ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। ছবিটি সে সময় সুপার ডুপার হিট করায় রোজিনাকে আর ফিরে তাকাতে হয়নি। পুরো আশির দশকে রোজিনা ছিলেন ঢালিউডের চাহিদা সম্পন্ন নায়িকা ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি