মাউশির পক্ষ থেকে শিক্ষকদের জন্য ঈদ বোনাস ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:৪৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা পেতে বিল সাবমিট করতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৪ মার্চের মধ্যে তারিখের সব শিক্ষাপ্রতিষ্ঠানের বিল সাবমিট করতে বলা হয়েছে।
সোমবার (২ মার্চ) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ মার্চের মধ্যে ঈদুল ফিতর-২০২৬-এর উৎসব ভাতার বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণকে অনুরোধ করা হলো।
শুধু আইবাসে যাচাইয়ের মাধ্যমে Valid জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরববর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থীদের সাথে আড্ডায় মাতলেন ব্যারিস্টার জাইমা রহমান
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি