৪ মে ২০২৬

মাত্র তিন কেজি দূষিত স্বর্ণ ! এটা কোন সমস্যা না : অর্থমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
মাত্র তিন কেজি দূষিত স্বর্ণ ! এটা কোন সমস্যা না : অর্থমন্ত্রী

বাংলাপ্রেস, অনলাইন: বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ নিয়ে কোন সমস্যা নেই। ৯৬৩ কেজি স্বর্ণের মধ্যে তিন কেজি দুষিত স্বর্ণ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে সচিবালয়ে ডিসি সম্মেলন শেষে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, 'বাংলাদেশ ব্যাংকে কোন সমস্যা নাই। স্বর্ণের বিষয়টি একেবারেই অপ্রয়োজনীয় (ইউসলেস) কথা। ৯৬৩ কেজি স্বর্ণ আছে আমাদের। দূষিত স্বর্ণ হলো তিন কেজি। এটা কোন সমস্যা না।'

সম্প্রতি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক অনুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়েছিল ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের স্বর্ণের চাকতি ও আংটি, তা হয়ে আছে মিশ্র বা সংকর ধাতু। ছিল ২২ ক্যারেট স্বর্ণ, হয়ে গেছে ১৮ ক্যারেট। দৈবচয়ন ভিত্তিতে নির্বাচন করা বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত ৯৬৩ কেজি স্বর্ণ পরীক্ষা করে বেশির ভাগের ক্ষেত্রে এ অনিয়ম ধরা পড়ে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি