৪ মে ২০২৬

মাথা ব্যথায় ঘরোয়া দাওয়াই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাথা ব্যথায় ঘরোয়া দাওয়াই

বাংলাপ্রেস ডেস্ক : কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করলে দ্রুত মাথা ব্যথা কমে যায়। যেমন—

আকুপ্রেসার : ঘাড় ও মাথায় প্রেসার পয়েন্ট আকুপ্রেসার থেরাপি প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যেই মাথা ব্যথা কমে। এ জন্য বাঁ হাতের বৃদ্ধাঙুলি এবং তর্জনীর মাঝখানের অংশে অন্য হাতের বৃদ্ধাঙুলি ও তর্জনী দিয়ে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হয়। একইভাবে ডান হাতেও করতে হয়।

গোসল : হালকা গরম পানিতে গোসল করলে মাথা ব্যথা কমে।

পানি পান : একগ্লাস পানি পান নিমেষেই মাথা ব্যথা দূর করে। শরীর আর্দ্র থাকলে ব্যথাও ধীরে ধীরে কমে।

লবঙ্গ : কিছু লবঙ্গ তাওয়ায় গরম করে তা একটি রুমালে মুড়ে নিয়ে কিছুক্ষণ ঘ্রাণ নিলে মাথা ব্যথা দূর হয়।

পুদিনাপাতা : পুদিনাপাতায় রয়েছে ম্যানথল ও ম্যানথন, যা মাথা ব্যথা দূর করতে বেশ কার্যকর।

আপেল : এক টুকরো আপেলের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে খেলে মাথা ব্যথা কমে।

আদা : সমপরিমাণ আদা ও লেবুর রস মিশিয়ে খেলে বা একটু টাটকা আদা কয়েকবার চিবিয়ে খেলে মাথা ব্যথা দূর হয়।

বরফ : বরফের প্যাক ঘাড়ে বা মাথায় কিছুক্ষণ ধরে রাখলে মাথা ব্যথা, বিশেষ করে মাইগ্রেনের ব্যথা অনেকটাই কমে যায়।

হাসি-খুশি মন : মাথাব্যথার কার্যকর উপায় হলো মনকে ইতিবাচক এবং পজিটিভ দিকে ডাইভার্ট করা। এতেও মাথা ব্যথা দূর হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি