৭ মে ২০২৬

মাস্ক পরলেই গ্রেপ্তার, নির্দেশ ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মাস্ক পরলেই গ্রেপ্তার, নির্দেশ ট্রাম্পের
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভে মাস্ক পরা বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মাস্কে মুখ ঢেকে রাখা লোকজনদের গ্রেপ্তার করুন, এখনই।’ এর আগে আরেকটি পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, বিক্ষোভকালে কেউ মাস্ক পরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   প্রসঙ্গত, গত ৬ জুন, শুক্রবার লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে অভিযান চালায় ক্যালিফোর্নিয়া পুলিশ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আইসিই। এ সময় শহরের প্যারামাউন্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় অভিবাসনপ্রত্যাশীরা। উল্লেখ্য, প্যারামাউন্ট অঞ্চলটিতে লাতিন আমেরিকার দেশ ও মেক্সিকো থেকে আসা অভিবাসীদের বসবাস। এসব মানুষের অধিকাংশেরই বৈধ কাগজপত্র নেই এবং তারা মূলত স্প্যানিশ ভাষায় কথা বলেন। এদিকে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে শহরের অন্যান্য অংশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য। এছাড়া সরকারি ভবন রক্ষায় গার্ড সদস্যরা বিভিন্ন ভবনের আশপাশে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। বিক্ষোভকারীরা শনিবার থেকে একাধিক গাড়িতে আগুন দিয়েছেন। পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুড়ছে ও লাঠিচার্জ করছে। এ পর্যন্ত সহিংসতার অভিযোগে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ। তাদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি