মার্কিনিদের বিনিয়োগে উৎসাহী করতে ওয়াশিংটন ডিসিতে স্টকহোল্ডারদের সভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা এবং বাণিজ্য ও বিনিয়োগ সুবিধাসমূহ তুলে ধরার জন্য একটি ‘স্টেকহোল্ডার সভা’ আয়োজন করে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোতে চলমান ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পোটেনশিয়াল অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বিএসইসির রোডশোর একটি অংশ ছিল এই সভা।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আলোচনায় অংশগ্রহণ করেন এবং একটি প্রাণবন্ত মিথস্ক্রিয়াসম্পন্ন অধিবেশনে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন। আলোচক প্যানেলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ইআরডি সচিব মিসেস ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম বৈঠকটি সফলভাবে অনুষ্ঠিত করার জন্য প্রতিনিধিদলের সদস্যগণ, সংগঠকবৃন্দ এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপদেষ্টা সালমান এফ রহমান আলোচনায় কোভিড-১৯ অতিমারী চলাকালেও বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরেন । সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ও সামগ্রিক অর্থনীতিতে সাম্প্রতিক উন্নয়নের চিত্র উপস্থাপন করেন। আলোচকরা বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন। তারা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে এবং বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য অধিকতর অনুকূল পরিবেশ সৃষ্টিতে সকল স্টেকহোল্ডার ও অংশগ্রহণকারীদের পরামর্শ ও সুপারিশসমূহকে স্বাগত জানান।
স্টেকহোল্ডারদের বৈঠকে অনাবাসিক বাংলাদেশি (এনআরবি) কম্যুনিটির বিশিষ্ট সদস্যগণ, বৈদেশিক বিনিয়োগকারীগণ, উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিগণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য বিএসইসি এবং আয়োজকদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি