২১ জুন ২০২৬

মার্কিন যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন খামেনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম
মার্কিন যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন খামেনি

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় দ্বিতীয় দফার আলোচনা শুরুর দিনই যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলো চাইলে ‘সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া’ সম্ভব।

তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে, যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যের প্রসঙ্গ তোলেন, যেখানে যুক্তরাষ্ট্র নিজেদের ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ বলে দাবি করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলছে। যুদ্ধজাহাজ নিঃসন্দেহে বিপজ্জনক—তবে আমাদের কাছে এমন অস্ত্রও আছে, যা সেই জাহাজকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে।

তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে খামেনির এ মন্তব্য এসেছে। ট্রাম্প বলেছেন, আলোচনা ব্যর্থ হলে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ‘জেরাল্ড আর ফোর্ড’ ওই অঞ্চলের উদ্দেশে পাঠানো হবে।

তিনি বলেন, কোনো চুক্তি না হলে এ রণতরী মোতায়েনের প্রয়োজন হবে এবং এটি শিগগিরই রওনা দেবে।

মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ এবং কয়েকটি ডেস্ট্রয়ার ইতোমধ্যে পারস্য উপসাগরে অবস্থান করছে। দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে গত মাসে সেগুলো পাঠানো হয়।

চলমান আলোচনার বিষয়ে খামেনি বলেন, আলোচনা চলার সময় আগেভাগে এর ফল নির্ধারণ করে নেওয়া ‘ভুল এবং বোকামি।’ সূত্র: প্রেস টিভি ও মিডল ইস্ট মনিটর।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি