
রবিউল করিম, ঢাকা: মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। শুক্রবার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিনজনের একট দল এই বৈঠক করেন।
প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য তাবিথ আউয়াল। সকাল দশটায় শুরু হয়ে বৈঠক চলে টানা দেড় ঘণ্টা। সাড়ে এগারোটায় তারা বেরিয়ে যান। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। বৈঠক শেষেও তারা গণমাধ্যমকর্মীদের সাথে কোনো কথা বলেননি।
তবে ধারণা করা হচ্ছে, নির্বাচনের নানা বিষয় নিয়েই মার্কিন রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন বিএনপি নেতারা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]