৯ আগস্ট ২০২৬

মার্কিন নৌবাহিনীতে সহকর্মীকে ধর্ষণের পরিকল্পনা ফাঁস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মার্কিন নৌবাহিনীতে সহকর্মীকে ধর্ষণের পরিকল্পনা ফাঁস

বিদেশ ডেস্ক: ধর্ষণের তালিকা’ তৈরি করে রেখেছিলেন মার্কিন নৌসেনার কর্মীরা৷ ওই তালিকায় লেখা রয়েছে কাকে,কীভাবে ধর্ষণ করা হবে, ঠিক কতটা জঘন্য আচরণ করা হবে ওই মহিলার সঙ্গে৷ সাবমেরিনের নেটওয়ার্ক ঘেঁটে লুকিয়ে রাখা ওই ফোল্ডারটি উদ্ধার করার পর চক্ষু চড়কগাছ কমান্ডিং অফিসারদের৷ গাইডেড-মিসাইল সাবমেরিন ইউএসএস ফ্লোরিডার এমন ঘটনা সামনে আসায় রীতিমতো নড়েচড়ে বসেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক।

সম্প্রতি ইউএসএস ফ্লোরিডার গ্রুপ ১০-এর কমান্ডার জেফ জ্যাবলনের সঙ্গে কথা বলে ৭৪ পাতার ‘রেপ লিস্ট’ প্রকাশ্যে এনেছে Military.com । আগে সাবমেরিনে শুধুমাত্র পুরুষদেরই নিয়োগ করা হত৷ তবে ইউএসএস ফ্লোরিডায় গত বছর থেকে মহিলা কর্মী নিয়োগ করা শুরু হয়েছে৷ গত বছর ফেব্রুয়ারিতে আধিকারিক এবং অন্যান্যদের মিলিয়ে ১৭৩ জনের মধ্যে ৩২ জন মহিলা কর্মী নিয়োগ করা হয়৷ Military.com সূত্রের খবর, অভিযোগ ওঠে ঠিক তারপরেই। মাত্র কয়েকদিনের মধ্যেই এক নৌসেনা আধিকারিকের বিরুদ্ধে মহিলা কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে৷ অভিযোগ দায়ের করেন নির্যাতিতা৷ তবে সুবিচার তিনি পেয়েছেন কিনা, তা আজও জানা যায়নি৷

Military.com-এর দাবি, তারপরেই জুন মাসে ‘ধর্ষণের তালিকা’ তৈরি করেন নৌসেনা কর্মী ও আধিকারিকরা। কম্পিউটারের একটি গোপন ফোল্ডারে রাখা ছিল সেই তালিকা। তাতে একের পর এক মহিলা কর্মীদের নাম লেখা রয়েছে৷ তবে উল্লেখ রয়েছে তাঁরা কোন স্তরের পদাধিকারী, তাঁদের কথাবার্তা বলার ধরন, সাজপোশাক, চেহারার বিস্তারিত বিবরণ এবং পুরুষ কর্মীদের সঙ্গে তাঁদের সম্পর্কের কথা৷ এই বিভিন্ন বিষয়ে তুল্যমূল্য বিচার করেই নামের পাশে দেওয়া ছিল তারকা চিহ্ন৷ এছাড়াও এক-এক জনের পাশে লেখা ছিল ধর্ষণের পদ্ধতির বিবরণও৷ অত্যন্ত কুরুচিকর এবং যৌন আবেদনপূর্ণ মন্তব্যও লেখা ছিল ওই তালিকায়৷

‘ধর্ষণের তালিকা’ সামনে আসার পর থেকে আতঙ্কে রয়েছেন মহিলা কর্মীরা৷ রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা৷ যদিও Military.com-এর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর তদন্ত শুরু করেছে ন্যাভাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিম৷ ইতিমধ্যে দু’জনকে বরখাস্ত করা হয়েছে৷ বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি