
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই নিজেকে জয়ী ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা জয়ের পথে এগিয়ে আছি। ফলাফলে কোন গরমিল করার চেষ্টা করলে সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হবো। তিনি বলেন পেন্সিলভানিয়ায় জয়লাভ করেছি। প্রয়োজনে ভোট গণনা বন্ধ করার জন্য আমরা আদালতে যাবো। নিউ ইয়র্কের স্থানীয় রাত সোয়া দুইটায় তিনি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা নিশ্চিত আমরা জয়ী হতে চলেছি। যত চেষ্টাই করুন আমাদের এ বিজয় কেউই ঠেকাতে পারবে না। 'আমরা নির্বাচনে জিতে গেছি। ওরা আমাকে ধরতেই পারবে না। আমরা পেনসিলভানিয়ায়ও বড় ব্যবধানে জিততে যাচ্ছি। আমাকে হারনো তাদের পক্ষে অসম্ভব। উইসকনসিনও আমরা জয় করতে যাচ্ছি।'
বিভিন্ন রাজ্য থেকে আসা ভোটের ফলাফলে দেখা গেছে, এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে ১২টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ২২৫টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট। বেশ কয়েকটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। তবে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে এমন কয়েকটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ফলে পিছিয়ে থাকলেও নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের।
এর আগে নিজের সামর্থ্য ও বক্তব্য তুলে ধরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন।
ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন,‘হ্যাঁ, প্রেসিডেন্ট রাতে ভাষণ দেবেন। তখন ফলাফল ঘোষণা যদি নাও হয়, তবুও তার নিজের অবস্থান তুলে ধরতে হবে। হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে তিনি এই ভাষণ দেবেন।'
ট্রাম্পের কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা বিবিসিকে জানিয়েছেন, ডেমোক্র্যাটরা ‘লাল মরীচিকা’ নামে যে কথাবার্তা বলছে, তাতে ট্রাম্প শিবিরে একপ্রকার হতাশা তৈরি হয়েছে। লাল হচ্ছে রিপাবলিকানদের প্রতীকী রঙ।
ডেমোক্র্যাটরা জানিয়েছেন, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের যে পূর্বাভাস দেয়া হয়েছে, তা সঠিক নয়। কারণ সেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা করা হলে ফলাফল ডেমোক্র্যাটদের দিকেই যাবে।
যুক্তরাষ্ট্রের পরবর্তীতে প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটা জানতে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। তবে তার আগে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]