মার্কিন নির্বাচন: জরিপ ও আগাম ভোটে এগিয়ে বাইডেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত জনমত জরিপ ও আগাম ভোট দুটোতেই এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। নির্বাচন ঘনিয়ে আসায় সম্প্রতি নতুন করে জরিপ চালায় সংবাদমাধ্যম সিএনএন এবং জরিপ সংস্থা এসএসআরএস । সেখানেও উঠে এসেছে একই রকম চিত্র।
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে এরইমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটিরও বেশি ভোটার। এ সংখ্যা ২০১৬ সালের নির্বাচনে মোট ভোটার উপস্থিতির অর্ধেক। সিএনএন-এসএসআরএস এর জরিপে বলা হয়েছে, আগাম ভোট দিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে ৬৪ শতাংশই জো বাইডেনের প্রতি রায় দিয়েছেন। অন্যদিকে এমন ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি রায় দিয়েছেন ৩৪ শতাংশ।
এখনও পর্যন্ত ভোট দেননি; তবে আগাম ভোট দেওয়ার পরিকল্পনা করছেন এমন ভোটারদের ৬৩ শতাংশই জো বাইডেনের সমর্থক। অন্যদিকে ট্রাম্পের সমর্থক ৩৩ শতাংশ। অর্থাৎ, এক্ষেত্রে দুই তৃতীয়াংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। নির্বাচন প্রকল্পের সংগৃহীত তথ্য অনুসারে, আগাম ভোট প্রদানকারী ভোটারদের সংখ্যা বাড়ছে। এক শতকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ভোট প্রদানের রেকর্ড হতে পারে এবারের নির্বাচনে। ডেমোক্র্যাটিক নেতাদের আশঙ্কা, ট্রাম্প নির্বাচনে হেরে গেলে ফল মেনে নেবেন না। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনও বলেছেন, এটিই তার সবচেয়ে বড় শঙ্কার জায়গা।
এদিকে, জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৫৪ শতাংশ বাইডেনকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ৪২ শতাংশ ভোটার। ২০১৯ সাল থেকে সিএনএন-এর প্রতিটি জরিপেই এগিয়ে আছেন জো বাইডেন। গত বসন্তের পর থেকে জাতীয় পর্যায়ে বড় ধরনের সবকটি জনমত জরিপে এগিয়ে আছেন তিনি। তবে কিছু দোদুল্যমান রাজ্য রয়েছে যার উপর ফলাফল নির্ভর করছে। জরিপে বাইডেন যতটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন গত দুই দশকেও শেষ মুহূর্তে কোনও প্রার্থী এতোটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি