
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত ২৯ অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন মোট ইলেক্টোরাল ভোট পেয়েছেন ২০৯ এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১১২। গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। তিনি ট্রাম্পের চেয়ে ৯৭টি ইলেকটোরাল কলেজের ভোটে এগিয়ে আছেন।
মিসৌরি অঙ্গরাজ্য ও কেনসাসে ট্রাম্প বাইডেনকে পেছনে ফেলেছেন। অপরদিকে কলোরাডো, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।
এছাড়া নেব্রাস্কা, লুইজিয়ানা, নর্থ ডেকোটা এবং সাউথ ডেকোটায় ট্রাম্প এগিয়ে আছেন। আর নিউ মেক্সিকো, নিউইয়র্কে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে আছেন বাইডেন। ইন্ডিয়ানা, আরকানসাসে বাইডেনকে পেছনে ফেলে এগিয়ে আছেন ট্রাম্প। অপরদিকে, ম্যাসাচুসেটস এবং নিউ জার্সিতে এগিয়ে আছেন বাইডেন।
ওকলাহোমা অঙ্গরাজ্যে ট্রাম্প, রোড আইল্যান্ডে, কানেক্টিকাট, দেলাওয়ার, ইলিনয়েস এবং মেরিল্যান্ডের ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন বাইডেন।
তবে ইলেকটোরাল কলেজ ভোটে বাইডেন এগিয়ে থাকলেও জনগণের ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৮ হাজার ৭৭৭টি ভোট। অপরদিকে, বাইডেনকে ভোট দিয়েছেন ৪ কোটি ৭ লাখ ১২ হাজার ৬৯১ জন ভোটার।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]