মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নাগরিকদের জন্য বৈশ্বিক সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই সতর্কতা জারি করে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা, মার্কিন নাগরিক এবং স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, বিক্ষোভ বা সহিংস কর্মকাণ্ডের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের জন্য এই বৈশ্বিক সতর্কতা জারি করা হয়েছে।
বিদেশে মার্কিন নাগরিকদের ‘অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার’ পরামর্শ দেওয়া হচ্ছে বলে ওয়েবসাইটে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে ড্রোন হামলা চালিয়ে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা হত্যা করার পর গত বছরের আগস্টে একই ধরনের সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।
হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে আরব বিশ্বের অন্যতম মিত্র ইসরায়েলে সাঁজোয়া যানের বিশাল চালান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মার্কিন সাঁজোয়া যানের চালান ইসরায়েলে পৌঁছেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পাঠানো যানবাহন ‘যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত যানবাহন প্রতিস্থাপনের জন্য (ইসরায়েলি সেনাবাহিনীতে) স্থানান্তর করা হচ্ছে। ’
হামাসের সঙ্গে ইসরায়েলের তীব্র যুদ্ধের মাঝে ইসরায়েলে সামরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র ইসরায়েলে যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক সহায়তার পরিমাণ গড়ে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এর আগে মঙ্গলবার পেন্টাগন জানায়, ৭ অক্টোবর হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে অস্ত্র ও সরঞ্জামের পাঁচটি চালান পাঠানো হয়েছে। হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন ও সংহতি জানাতে বুধবার সকালের দিকে তেল আবিব সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশাল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিমান থেকে নেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে আলিঙ্গন করেন তিনি।
পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ইসরায়েলে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দেন তিনি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
লোডশেডিং পরিস্থিতির উন্নতি, তবে কিছু এলাকায় থাকবে ঘাটতি: বিদ্যুৎমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি