১০ আগস্ট ২০২৬

মার্কিন হামলায় ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মার্কিন হামলায় ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত: ট্রাম্প

বিদেশ ডেস্ক: আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন যুক্তরাষ্ট্রের চালানো এক অভিযানে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার সংবাদমাধ্যম গত মাসে গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে এক বিমান হামলায় তার নিহত হওয়ার খবর প্রকাশ করে। খবর বিবিসির।

হোয়াইট হাউস থেকে দেয়া সংক্ষিপ্ত বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আল কায়েদার শীর্ষ পর্যায়ের সদস্য এবং ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের চালানোর সন্ত্রাসবিরোধী এক অভিযানে নিহত হয়েছেন।

তবে আমেরিকা কখন ওই অভিযান চালিয়েছে তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি।

হামজার বয়স ধারণা করা হয় প্রায় ৩০ বছর। তিনি আমেরিকা এবং অন্য দেশের ওপর আক্রমণ চালানোর ডাক দিয়েছিলেন।

দুই বছর আগে আমেরিকা তাকে বিশ্ব সন্ত্রাসী হিসাবে আনুষ্ঠানিকভাবে চিহ্ণিত করে। ব্যাপকভাবে মনে করা হতো, হামজা বিন লাদেন তার পিতা ওসামা বিন লাদেনের সম্ভাব্য উত্তরসূরি।

ফেব্রুয়ারি মাসে আমেরিকার সরকার হামজাকে ধরিয়ে দেয়ার জন্য ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। হামজা বিন লাদেনকে মনে করা হতো আল কায়েদার উঠতি নেতা।

আগস্ট মাসে খবর দেয়া হয় যে, গত দুই বছরে কোনো সময়ে এক সামরিক অভিযানে হামজা বিন লাদেন নিহত হয়েছেন এবং ওই অভিযানে আমেরিকা জড়িত ছিল। তবে অভিযানের সুনির্দিষ্ট তারিখ বা সময় স্পষ্ট করে বলা হয়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি