মার্কিন হামলার ফলাফল অতিরঞ্জিত করেছেন ট্রাম্প : খামেনি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক মার্কিন হামলার সাফল্য নিয়ে ট্রাম্পের দাবিকে অতিরঞ্জন বলে অভিহিত করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৯ জুন) নিজের অফিশিয়াল এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলো এমনভাবে অতিরঞ্জিত করেছেন, যা অস্বাভাবিক। তিনি এই অতিরঞ্জনের প্রয়োজন বোধ করেছিলেন। যে কেউ ওই বক্তব্য শুনেছে, সে বুঝতে পেরেছে— এর আড়ালে লুকানো ছিল অন্য এক সত্য। তারা (মার্কিন বাহিনী) আসলে কিছুই করতে পারেনি। সত্যকে ঢাকতে এবং গোপন রাখতে এই বাড়াবাড়ি করা হয়েছে।
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা অভিযান চালিয়েছি। তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। এরপর থেমে গেছি। এটি ছিল এক দারুণ ঘটনা। তারা আর বেশিদূর এগোতে পারত না... ওই ১২ দিন ছিল অত্যন্ত তীব্র— খুবই তীব্র।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি