মার্কিন দুই সাংবাদিককে হত্যার অভিযোগে আইএস সদস্যের যাবজ্জীবন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: মার্কিন দুই সাংবাদিককে অপহরণ ও হত্যার অভিযোগে আটক এক আইএস সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মার্কিন সাংবাদিকদের শিরশ্চেদ করার অপরাধে শুক্রবার (২৯ এপ্রিল) ভার্জিনিয়া অঙ্গরাজ্যের জেলা জজ আলেকজান্দ্রা কোটে (৩৮) নামে ওই আসামির বিরুদ্ধে এ রায় দেন।
ব্রিটিশ বংশোদ্ভূত এই আইএস সদস্যের বিরুদ্ধে মার্কিন দুই সাংবাদিক জেমস ফলি এবং স্টিভেন সটলফ ও দুই ত্রাণকর্মী কায়লা মুলার এবং পিটারকে অপহরণ ও হত্যার অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্রে ১৫ বছর কারাভোগ করার পর বাকি সাজা তাকে যুক্তরাজ্যের কারাগারে ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ আছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি