২২ জুন ২০২৬

মারা গেছেন সা’দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মারা গেছেন সা’দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরী

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুক্তিযোদ্ধা সা’দত হুসাইন মারা গেছেন ২০ দিন আগে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক এ চেয়ারম্যানের মৃত্যুর ২০ দিনের মাথায় এবার মারা গেলেন তার স্ত্রী শাহানা চৌধুরী (৭০)।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

সা’দত হুসাইনের ছেলের স্ত্রী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি (শাহানা চৌধুরী) মারা যান। তার শ্বাশুড়ি কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ২০ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হলে বাসায় নেওয়া হয়। তিনদিন বাসায় রাখার পর অসুস্থ হয়ে গেলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল মারা যান ড. সা’দত হুসাইন। আজ বুধবার বাদ জোহর নিকুঞ্জ এলাকায় স্বামীর কবরের পাশে শাহানা চৌধুরীকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি