৪ মে ২০২৬

মাওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম
মাওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।



মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি আবদুস সালাম পিন্টুসহ স্থানীয় বিএনপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ভাসানী যে ঘরটিতে থাকতেন, প্রধানমন্ত্রী সেটি ঘুরে দেখেন। সেখানে রাখা পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তিনি।

প্রধানমন্ত্রী এ দিন দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে পরীক্ষামূলক ‘কৃষক কার্ড বিতরণ’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া জেলার শহরের পৌর উদ্যোনে ‘বৈশাখী কৃষি মেলা’র উদ্বোধন করেন তিনি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি