৪ মে ২০২৬

মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন ঝিনাইদহ পুলিশ সুপার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন ঝিনাইদহ পুলিশ সুপার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলায় গতকাল গভীর রাতে বিভিন্ন গ্রামে-গ্রামে চাল ডাল তেল লব্ন সাবান হ্যান্ডসেনিটাইজার মাস্ক নিয়ে নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাজির হন জেলা পুলিশের প্রধান পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত তিনি নিজে প্যাকেট ভর্তি খাবার তুলে দেন নিম্নআয়ের মানুষের হাতে।

তিনি সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন । সব সময় সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্ধসঢ়;বান জানান ।পুলিশ সুপারের এই মহতী ভুমিকায় অভিভূত গ্রামের মানুষ । অনেকে চোখের পানি ঝরিয়ে দোয়া করেন পুলিশ সুপারের জন্য ।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা আসার পর থেকে-ই মাঠে নেমেছেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম । তিনি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ময়দানে । খাবার বিতরণ করে চলেছেন জেলার ৬টি উপজেলার গ্রামে গ্রামে নিম্নআয়ের মানুষের মাঝে । মানুষকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন । সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য আহ্ধসঢ়;বান জানাচ্ছেন। করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি