মানুষীর সাথে রণবীরের রোমান্স
বিনোদন ডেস্ক : এই তো কিছুদিন হল দীপিকা পাড়ুকোনকে বিয়ে করলেন রণবীর সিংহ। নতুন বউয়ের প্রেমে মজে ছিলেন। কিন্তু ভোলবদল হল নাকি? মানুষী চিল্লারকে নাকি মনে ধরেছে তাঁর? মানুষীর সঙ্গে এ বার নাকি রোম্যান্সও করবেন রণবীর? তেমনই তো খবর। বলি মহলে শোনা যাচ্ছে, মানুষীর সঙ্গেই নাকি রোম্যান্স করবেন রণবীর।
না! এ খবরে কোনও গসিপ নেই। কারণ এ রোম্যান্স নিতান্তই অনস্ক্রিনের। শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের পরবর্তী ছবিতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের সঙ্গে জুটি বাঁধবেন রণবীর সিংহ। মণীশ শর্মা সামলাবেন সে ছবির পরিচালকের দায়িত্ব। রণবীরের ডেবিউ ছবি ‘ব্যান্ড বাজা বারাত’-এরও পরিচালক ছিলেন মণীশ।
বলি সূত্রে খবর, রোহিত শেট্টি প্রযোজিত ফারহা খান পরিচালিত ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করবেন মানুষী। আপাতত সে ছবির কাজ নিয়েই ব্যস্ত তিনি। অন্য দিকে ধর্মশালায় ‘৮৩’ ছবির শুটিংয়ে ব্যস্ত রণবীর। এই দুটো ছবি শেষ হলেই যশ রাজ ফিল্মসের ছবি শুরু করতে পারেন নতুন জুটি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি