মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে: আমীর খসরু
বাংলা প্রেস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, দেশে যেসব সমস্যা জমে উঠেছে, তার সমাধান দিতে পারে কেবল একটি নির্বাচিত সরকার। এখন রাজনৈতিক পরিবর্তনেই গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের প্রধান প্রত্যাশা হলো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজন। ছোটখাটো বিষয়ে মানুষের আগ্রহ নেই; সবার লক্ষ্য নির্বাচনকে কেন্দ্র করেই।
শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় বিষয়ে তিনি বলেন, রায় কোন দিকে যাবে তা সম্পূর্ণভাবে বিচারবিভাগের ওপর নির্ভরশীল। তাই বিচারব্যবস্থার প্রতি সবার আস্থা রাখা উচিত।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
১ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি