মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে ব্যাকুল: চরমোনাই পীর
বাংলাপ্রেস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে।
রোববার (২৩ নভেম্বর) রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটির নলছিটি শাখার উদ্যোগে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, বিগত দিনের সরকারগুলো দেশের মেহনতি কৃষক, দিনমজুর, শ্রমিকদের অর্জিত টাকা বিদেশে পাচার করেছে। এ দেশকে একাধিকবার দুর্নীতিতে প্রথম বানিয়েছে। তাদেরকে আর কেউ চায় না। এ দেশে চাঁদাবাজ দখলবাজদের কোনো স্থান হবে না। এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ভালো মানুষকে ভোট দেওয়ার।
মাহফিল শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজির জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন দলটির আমির রেজাউল করীম।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি