মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে নুর নাহার নেহার (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামের খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুর নাহার ৯ নম্বর ওয়ার্ডের সাগরদী গ্রামের মৃত নুর নাহারে ছেলে। নুর নাহার পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন।
প্রত্যক্ষদর্শী গ্রামপুলিশ লিটন বলেন, সোমবার বিকাল ৪টার সময় মরদেহটি খালে ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। থানা পুলিশ গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গির বলেন, বিকেলে খবর পেয়ে ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তিনি মানষিক ভারসাম্যহীন। গ্রামে গ্রামে ভিক্ষা করতেন। নাসির নামে তার ছেলে চট্রগ্রাম গার্মেন্টেসে চাকুরি করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল ঘটনা বোঝা যাবে।
নিহত বৃদ্ধার ছেলে নাসির জানান, রোববার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হয়। সোমবার দুপুরে খালে তার মায়ের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর শুনে চট্রগ্রাম থেকে ছুটে আসেন তিনি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এলজিআরডি মন্ত্রী
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি