৬ মে ২০২৬

মানসিক রোগীর আকস্মিক এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মানসিক রোগীর আকস্মিক এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ২
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের মধ্য ছগরিয়া পাড়া গ্রামের ইউনুস আলী নামের এক মানসিক রোগীর এলোপাতারি কুপে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ছগরিয়া পাড়া গ্রামের মৃত ফজল মোল্লার ছেলে ফরহাদদ মিয়া(৫০), হাজী দেওয়ান আলীর ছেলে আলী আকবর(৭০)। আহতরা হলেন, করিমপুর মৃত জনাব আলীর ছেলে সেন্টু (৬০), ছগরিয়া পাড়ার কেনু মিয়ার ছেলে কাশেম আলী। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস আলীর (৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন ছেলে সকালে সামনে যাকে পেয়েছে, তাকেই এলোপাতারি ছুরি দিয়ে আঘাত করে। এতে ফরহাদ ও আলী আকবর নামের দুজন ঘটনাস্থলে মারা যান এবং ২ জন আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নরসিংদী মডেল থানার এসআই নূর হোসেন জানান, খুনী ইউনুছ আলীকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর বাকি ব্যবস্থা নেওয়া হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি