মানিকে মাগে হিথে’র তালে নেচে উঠলেন শ্রীলেখা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অনুরাগীদের অনুরোধ একেবারেই ফেলতে পারেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এর প্রমাণ আগেও দিয়েছেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন। নিয়মিত অনুরাগীদের সঙ্গে যোগাযোগও রাখেন। আর এবার অনুরাগীদের অনুরোধেই শ্রীলেখা নেচে উঠলেন ভাইরাল হওয়া সিংহলি গান ‘মানিকে মাগে হিথে’র তালে। গাছ দিয়ে সাজানো সুন্দর এক বারান্দায় লাল পোশাকে ইয়োহানির সুরে ডুবে গেলেন শ্রীলেখা
গপ্পোটা হল, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন শ্রীলেখা। যেখানে গেয়ে উঠেছিলেন ভাইরাল গান ‘মানিকে মাগে হিথে’। গাইতে গাইতে শ্রীলেখার মনে হয়েছিল, ‘শুধু গান কেন? নাচলে কেমন হয়! এই ভিডিও পোস্ট করে শ্রীলেখা লিখেছিলেন, ‘দেখি পারি কিনা? বুড়ো বয়সের শখ আর কি! কাউকে চ্যালেঞ্জ নয়।’
যেমন ভাবা, তেমনি কাজ। বয়সকে ফুঁ দিয়ে উড়িয়ে নতুন একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। ভিডিওতে দেখা গেল সেজেগুজে নিয়ে শ্রীলেখা নেচে উঠলেন গানের তালে। তবে শুধুই ‘মানিকে মাগে হিথে’ গানে নয়। সঙ্গে বেজে উঠল বাংলা লোকগীতির সুরও।
বাবার মৃত্যুর পর থেকে বেশিরভাগ সময়টা মন খারাপ করেই কেটেছে শ্রীলেখার। তার উপর সম্প্রতি আবাসনে পোষ্য়কে নিয়ে বিতর্ক। তবে এসব ভুলে, ভাল থাকতে চান শ্রীলেখা। নিজেকে ব্যস্ত রাখতে চান নানা ভাল কাজে। কয়েকদিন আগে রান্না করার ছবিও পোস্ট করেছিলেন শ্রীলেখা। লিখেছিলেন আর ‘কান্নার পর রান্না’। এইভাবেই জীবনে ছড়িয়ে দিতে চান পজিটিভিটি। আর সেটাই হয়তো প্রকাশ পেল শ্রীলেখার এই নাচে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি