‘মানিকে মাগে হিতে’ এবার ইংরেজিতে (ভিডিও)
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মে মাস। ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে পড়েছিল সিংহলী গান। ‘মানিকে মাগে হিতে’। সাত মাস পরেও মলিন হয়নি সুর। সহজ সুরে বাঁধা এই গানের মুগ্ধতা কাটেনি এখনও। বরং দেশের গণ্ডি পার হয়ে তা ছড়িয়ে পড়েছে নানা দিকে। শ্রীলঙ্কার ইয়োহানি দিলোকা দি সিলভার গাওয়া এই গান এ বার ইংরেজি ভাষায়। গাইলেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স।
সুর, তাল এক রেখেই নিজের মতো করে এই গান সাজিয়েছেন এমা। ভিডিয়োটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিন লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। এমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।
[playlist type="video" ids="81277"]
‘মানিকে মাগে হিতে’ একটি সিংহলী ছবির গান। গত বছরে ছবিটি মুক্তি পায়। চলতি বছরে ইওহানি দি সিলভা গানটি নতুন করে গেয়েছেন। এর পরেই চর্চা শুরু হয় এই গান নিয়ে। ইতিমধ্যেই এই গানের নানা সংস্করণ নেটমাধ্যমে এসেছে। যত দিন যাচ্ছে, ততই যেন বাড়ছে এই গানের জনপ্রিয়তা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি