৯ আগস্ট ২০২৬

মানবতাই আমার ধর্ম: নুসরাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মানবতাই আমার ধর্ম: নুসরাত

বাংলাপ্রেস ডেস্ক: লোকসভা নির্বাচন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু যেদিন থেকে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছেন অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ নুসরাত জাহান সেদিন থেকে বিতর্ক পিছু ছাড়ছে না তার। মুসলিম সম্প্রদায়ের হয়েও জৈন ধর্মালম্বী নিখিলকে বিয়ে করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে এবার সেসব সমালোচনার জবাবও দিলেন অভিনেত্রী। দুর্গার সামনে নিখিল রাঙিয়ে দিয়েছেন নুসরাতের সিঁথি। হিন্দু রীতি-নীতি পালনের জন্য সমালোচকদের নজরে অভিনেত্রী। তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন ভারতের আলেম সমাজ। ধর্ম নিয়ে বিতর্ক না ছড়িয়ে যেকোনো একটি ধর্ম মানার পরামর্শ দিচ্ছেন তারা। সম্প্রতি পূজা মণ্ডপে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিতর্কে পাত্তা দেই না। আমি ঈশ্বরের বিশেষ সন্তান। আমার একটাই ধর্ম। তা হলো মানবতা।

তবে নুসরাত ধির মস্তিষ্কে সব বিতর্কের জবাব দিচ্ছেন। তিনি সব ধর্মকে সম্মান করেন ও পশ্চিমবঙ্গে বড় হয়ে ওঠার জন্য ঈদ ও দু‌র্গাপুজা সমানভাবেই পালন করেন বলে জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি