মানবসেবার অঙ্গিকার নিয়ে সৈয়দপুরে রংপুর বিভাগের বৃহৎ ক্লিনিক উদ্বোধন

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : মানবসেবার অঙ্গিকার নিয়ে রংপুর বিভাগের বৃহত্তর কমিউনিটি ক্লিনিক নির্মিত ও উদ্বোধন হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। প্রায় দেড়শত কোটি টাকা ব্যায়ে নির্মিত এই ভবনে “গ্রীণ লাইফ ল্যাব এন্ড হসপিটাল” নামক ক্লিনিকটি উদ্বোধন করেন ভবন মালিক সুমিত কুমার আগরওয়াল ও অমিত কুমার আগরওয়াল। বুধবার বেলা সাড়ে ১১ টায় শহরের শহীদ বাবু তুলশীরাম সড়কের সোনালী ব্যাংক সংলগ্ন ওই ক্লিনিকটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার কবির, বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব ইমতিয়াজ হোসেন, রংপুর বিভাগের অভিজ্ঞ একাধিক ডাক্তার, শতাধিক বিশিষ্ট্য ব্যবসায়ীসহ প্রহিত নির্মল গোস্সামী, প্রার্থনা সংঘের সভাপতি জগলাল দাস ও সৈয়দপুর শহরের নোহা কোম্পানীর মালিক রাজ কুমার (রাজু পোদ্দার) প্রমুখ। বিভাগের বৃহৎ কমিউনিটি ক্লিনিক সৈয়দপুরে উদ্বোধন হওয়ায় শহরের মানুষের মাঝে শুরু হয় আনন্দের বন্যা।
ওই ভবনে উদ্বোধন হওয়া গ্রীণ লাইন ল্যাব ও হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা জুয়েল বাংলাপ্রেস কে বলেন, সৈয়দপুর শহর ব্যবসায় দেশের অষ্টম বাণিজ্যিক শহর ও প্রথম শ্রেণির পৌরসভায় খ্যাতি অর্জন করলেও উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন এ অঞ্চলের মানুষ। এ অঞ্চলের মানুষ যাতে কম খরচে শতভাগ উন্নত সেবা পায় সেজন্যই তিনি এ ক্লিনিকের উদ্বোধন করেছেন। তিনি বলেন, উন্নত মেশিন ও অভিজ্ঞদের দ্বারাই সব ধরনের পরীক্ষার পাশাপাশি সব ধরনের অপারেশন করা হবে। প্রয়োজন হলে দেশের অভিজ্ঞ চিকিৎসক সহ পার্শবর্তী দেশ ভারত থেকে নামিদামী অভিজ্ঞ ডাক্তারদের এ ক্লিনিকে আনা হবে বলে জানান তিনি। অর্থ লাভের লালসায় নয়, শতভাগ সেবা বাস্তবায়ন করার লক্ষেই তার এই মনোভাব ও উদ্দোগ বলে তিনি মতামত ব্যক্ত করেন।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি