৫ মে ২০২৬

'মানবজমিন' সম্পাদকের বিরুদ্ধে এমপি শিখরের মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
'মানবজমিন' সম্পাদকের বিরুদ্ধে এমপি শিখরের মামলা

বাংলাপ্রেস ডেস্ক: গ্রেফতারকৃত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার সাথে জড়িয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন তিনি।

শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, পাপিয়ার সাথে জড়িয়ে মানহানিকর ও মিথ্যা তথ্য সংবাদপত্রে প্রকাশের অভিযোগ তুলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। মামলায় মানবজমিন পত্রিকার সম্পাদক ও রিপোর্টার আল-আমিনসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী (মতি সুমন) এবং তাদের দুই সহযোগীকে আটক করে র‍্যাব। এরপর মাদক ও অস্ত্র চোরাচালান, জমি দখল এবং ওয়েস্টিন হোটেলে নারীদের দিয়ে ‘যৌন বাণিজ্যসহ’ নানা অপকর্মের অভিযোগ আসতে থাকে পাপিয়া ওরফে পিউয়ের বিরুদ্ধে। এ প্রেক্ষিতে তাকে বহিষ্কার করে যুব মহিলা লীগ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি