মামদানির শপথের দিন নিউ ইয়র্কে নেতানিয়াহুকে আমন্ত্রণ রিপাবলিকান কাউন্সিল সদস্যের
ইমা এলিস: নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ‘গ্রেপ্তারি হুমকি’র প্রতিবাদে শহরের এক রিপাবলিকান কাউন্সিল সদস্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
মহান সম্মানের সঙ্গে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ২০২৬ সালের ১ জানুয়ারি নিউ ইয়র্ক সিটি সফরে আসার জন্য এখানে আমাদের কমিউনিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ইসরায়েল রাষ্ট্র ও নিউইয়র্কবাসীর মধ্যে গভীর ও অটুট সম্পর্ক পুনর্নিশ্চিত করার উদ্দেশ্যে, কাউন্সিল সদস্য ইনা ভারনিকভ (৪১) ১০ নভেম্বর তারিখে পাঠানো এক চিঠিতে লিখেছেন।
গত দুই বছরে গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের সময় নেতানিয়াহু এমন এক যুদ্ধ পরিচালনা করেছেন, যা আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা এবং গবেষকদের মতে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘গণহত্যা’।
গাজার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
ভারনিকভের এই আমন্ত্রণ জানানো হয়েছে সেই একই দিনে, যেদিন (৩৪ বছর বয়সি) মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন।

সাম্প্রতিক মাসগুলোতে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির পক্ষ থেকে দায়িত্বজ্ঞানহীন ও একেবারে হাস্যকর বক্তব্য দেওয়া হয়েছে যিনি প্রচারণাকালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি শহরে পা রাখলেই তাকে ‘গ্রেপ্তার’ করবেন, চিঠিতে লিখেছেন ভারনিকভ।
তিনি আরও দাবি করেন, ইসরায়েল হলো এমন এক রাষ্ট্র যা স্বৈরশাসন ও সন্ত্রাসে ঘেরা অঞ্চলে আশার প্রদীপ, স্বাধীনতার প্রতীক, পশ্চিমা মূল্যবোধ ও শক্তিমত্তার প্রতিরূপ।
মামদানি বলেছেন, তিনি নিউ ইয়র্কে নেতানিয়াহু এলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ‘সব আইনি উপায় ব্যবহার করে’ তাকে আটক করবেন, যদিও এ জন্য নতুন কোনো আইন প্রণয়ন করা হবে না।
নির্লজ্জ মার্কসবাদী উগ্রপন্থী মেয়র-ইলেক্ট মামদানির ঘৃণ্য বক্তব্য সত্ত্বেও, ভারনিকভ নেতানিয়াহুকে উদ্দেশ করে লিখেছেন, “আপনার সফর হবে এক শক্তিশালী বার্তা যে এই শহর ইসরায়েলের, ইহুদি জনগণের এবং আমাদের দুই মহান জাতির অভিন্ন মূল্যবোধের পাশে রয়েছে।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি