মামদানির 'বিনামূল্যে বাসযাত্রার' প্রতিশ্রুতিতে হোকুলের আপত্তি, বাতিলের নির্দেশ
ইমা এলিস: নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রচারণার অন্যতম বড় প্রতিশ্রুতি ধনীদের ওপর কর বাড়িয়ে সবার জন্য বাসযাত্রা বিনামূল্যে করার পরিকল্পনা কার্যত বাতিল করে দিয়েছেন।
মামদানির প্রচারণায় সমর্থন দিলেও হোকুল জানিয়েছেন, এই পরিকল্পনার সঙ্গে তিনি একমত নন। তিনি বলেছেন, আমি এমন কোনো পরিকল্পনা দিতে পারি না যা বাস ও সাবওয়ে সিস্টেমের ভাড়ার ওপর নির্ভরশীল তহবিল থেকে অর্থ সরিয়ে নেবে। তবে যাঁদের সহায়তা দরকার, তাঁদের জন্য যাতায়াত আরও সাশ্রয়ী করা যায় কি না অবশ্যই যায়।
হোকুলের এক মুখপাত্র পরে জানান, গভর্নর ও মেয়র-নির্বাচিত মামদানি নিউ ইয়র্কের শ্রমজীবী পরিবারগুলোর জন্য ‘সাশ্রয়ী জীবনযাপনের নীতি’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। গত মঙ্গলবারের নির্বাচনে মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে নিউইয়র্কের সর্বোচ্চ নির্বাচিত পদে আসীন হন।
বিবৃতিতে বলা হয়, গভর্নর সর্বজনীন শিশু যত্ন বাস্তবায়নে মনোযোগী এবং পরিবহন আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার বিষয়ে আলাপ চালিয়ে যাবেন, তবে একই সঙ্গে নিশ্চিত করবেন যাতে এমটিএ নিউ ইয়র্কবাসীর সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সম্পদ বজায় রাখতে পারে।
হোকুল প্রশাসন ইতিমধ্যে এমটিএ’র ৬৮.৪ বিলিয়ন ডলারের মূলধনি প্রকল্পে বিনিয়োগ করেছে, যা অবকাঠামো ও সাবওয়ে নিরাপত্তা উন্নয়নে ব্যয় হচ্ছে। একই সঙ্গে কর্তৃপক্ষ ভাড়া ফাঁকি রোধে কাজ করছে, যা বছরে করদাতাদের ৩১৫ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি করে।
শহরের স্বতন্ত্র বাজেট অফিসের হিসাব অনুযায়ী, এমটিএর ২০০টিরও বেশি স্থানীয় রুটে ‘ভাড়ামুক্ত বাস’ চালু করতে বছরে প্রায় ৬৫২ মিলিয়ন ডলার ব্যয় হবে।
এই ব্যয় মেটাতে মামদানি ১০ লাখ ডলারের বেশি বার্ষিক আয় করা নিউ ইয়র্কবাসীদের ওপর ২ শতাংশ ফ্ল্যাট ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন। এই কর থেকে ফ্রি বাস ছাড়াও সর্বজনীন শিশু যত্ন ও সরকার-পরিচালিত মুদি দোকান চালুর অর্থ আসবে বলে তিনি বলেছেন। এছাড়া করপোরেট ট্যাক্সও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, নিউইয়র্কের আয়কর হার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ।
যদিও আগামী বছর পুনর্নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন হোকুল, তিনি মামদানির কর আরোপ পরিকল্পনা সরাসরি নাকচ করেছেন। তবে মামদানি ডেমোক্র্যাটিক অ্যাসেম্বলি স্পিকার কার্ল হেস্টি ও সিনেট মেজরিটি লিডার আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্সের সমর্থন পেতে পারেন। উভয়েই তাঁর মেয়র পদে প্রার্থিতাকে সমর্থন দিয়েছিলেন এবং আগামী বছর কর বাড়ানোর সম্ভাবনাকে উড়িয়ে দেননি।
সিনেট প্রেসিডেন্ট স্টুয়ার্ট-কাজিন্স মামদানির বিজয়কে 'নিউ ইয়র্ক সিটির জন্য অগ্রগতির মুহূর্ত' বলে বর্ণনা করে জানান, তিনি নতুন মেয়রের সঙ্গে মিলে শহরের ‘সাশ্রয়ী নীতি’ বাস্তবায়নে কাজ করবেন।
এক বিবৃতিতে মামদানির মুখপাত্র বলেন, 'মেয়র-নির্বাচিত মামদানি গভর্নরের সঙ্গে মিলে আমাদের জনপ্রিয় সাশ্রয়ী নীতি সর্বজনীন শিশু যত্ন এবং দ্রুত ও ফ্রি বাস সেবা বাস্তবায়নে কাজ করার অপেক্ষায় আছেন।'
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কের কংগ্রেস নির্বাচনে রাজনৈতিক প্রভাব দেখাতে চান মেয়র মামদানি
সঙ্গীত একাডেমি