৬ মে ২০২৬

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন

মামদানি ও কুয়োমোর প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত বিদ্বেষে রূপ নিচ্ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম
মামদানি ও কুয়োমোর প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত বিদ্বেষে রূপ নিচ্ছে

আবু সাবেত: সম্প্রতি মামদানির প্রতিদ্বন্দ্বীদের কিছু কর্মকাণ্ডকে ইসলামোফোবিক (ইসলামবিদ্বেষী) বলে সমালোচনা করেছেন তিনি। শুক্রবার তিনি আবেগঘন এক বক্তৃতায় নিজের মুসলিম পরিচয়ের কারণে বৈষম্যের অভিজ্ঞতা তুলে ধরে ঘোষণা দেন, এই বিদ্বেষের বিরুদ্ধে তিনি সরাসরি লড়াই চালিয়ে যাবেন।

ব্রংক্সের মুসলিম কালচারাল সেন্টারের সামনে দেয়া ওই ১০ মিনিটের বক্তব্যে মামদানি অভিযোগ করেন তার প্রতিদ্বন্দ্বী কুয়োমো, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস সবাই নিজেদের প্রচারণায় ইসলামবিদ্বেষকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

অন্যদিকে, কুয়োমো জ্যাকসন হাইটসে মুসলিম নেতাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে পাল্টা জবাবে বলেন, 'মামদানি আসলে ভুক্তভোগী সাজার অভিনয় করছেন, কিন্তু বাস্তবে তিনিই অপরাধী।'

সাবেক গভর্নর কুয়োমোর দাবি, মামদানি ইহুদি সম্প্রদায়কে ভীত করেছে কারণ তিনি 'গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা' স্লোগানটি নিন্দা করতে দেরি করেছিলেন যদিও এখন তিনি এর ব্যবহার নিরুৎসাহিত করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে সন্ত্রাসী হামলার পর ফিলিস্তিনের পক্ষে অবস্থান ও ইসরায়েলকে “ইহুদি রাষ্ট্র” হিসেবে স্বীকৃতি না দেওয়ার জন্য মামদানির সমালোচনা হচ্ছে।

স্লিওয়ার পক্ষ থেকেও বলা হয়েছে, মামদানি ইসলামোফোবিয়ার অভিযোগগুলো রাজনৈতিক স্বার্থে 'অস্ত্র হিসেবে' ব্যবহার করছেন। অ্যাডামস প্রশাসন এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

 

মামদানি: ‘যতই বোঝানোর চেষ্টা করি, তা কখনো যথেষ্ট নয়’

কুইন্সের এই ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক প্রার্থী বলেন, তার প্রতিদ্বন্দ্বীদের মন্তব্যগুলো প্রমাণ করে যে, সারা নির্বাচনী প্রচারণাজুড়ে তিনি অব্যাহত ইসলামবিদ্বেষের শিকার হচ্ছেন।

মামদানি বলেন, প্রতিদিন সুপার প্যাকের বিজ্ঞাপনগুলো ইঙ্গিত দেয় আমি একজন সন্ত্রাসী, অথবা আমি কীভাবে খাই তা নিয়ে উপহাস করা হয়,সার্ভে করা হয়, নিউইয়র্কবাসী কি চান আমি হালাল খাবার বাধ্যতামূলক করি কি না অথবা রাজনৈতিক কার্টুনে আমাকে দেখানো হয় যেন আমি কোনো বিমান নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে ধাবিত হচ্ছি।

তিনি বলেন, মুসলিম প্রার্থী হিসেবে নয়, বরং 'সব নিউইয়র্কবাসীর প্রতিনিধি' হতে চাইলেও বিদ্বেষ থামেনি।

তিনি বলেন, আমি ভেবেছিলাম, যদি সর্বজনীনতার বার্তা দিই, তাহলে আমি এমন নেতা হিসেবে পরিচিত হতে পারব যিনি সবার জন্য কাজ করেন, ভুল ভেবেছিলাম যতই দিক পরিবর্তনের চেষ্টা করি, কখনোই তা যথেষ্ট হয় না।

এরপর মামদানি বলেন, আমি আজ আর প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে কথা বলছি না আমি কথা বলছি নিউ ইয়র্ক সিটির মুসলমানদের সঙ্গে।

তিনি বলেন, ৯/১১-পরবর্তী সময়ে বড় হওয়ার সময় থেকেই তিনি ইসলামবিদ্বেষের মুখোমুখি হয়েছেন কেউ তাকে 'মোহাম্মদ' বলে বিদ্রুপ করেছে, আবার কখনো বিমানবন্দরে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তিনি শহরে হামলার পরিকল্পনা করছেন কি না।

তিনি বলেন, আমার এক সহপাঠীকে যেমন গোয়েন্দাগিরিতে বাধ্য করা হয়েছিল, তেমনটি আমাকে করতে হয়নি; আমার এক কর্মীর মতো গ্যারেজে কেউ ‘সন্ত্রাসী’ লিখে দেয়নি; আমার মসজিদ কখনো পুড়িয়ে দেওয়া হয়নি, নিউইয়র্কে মুসলমান হয়ে বেঁচে থাকা মানেই অপমানের জন্য প্রস্তুত থাকা। তবে এই অপমান আমাদের আলাদা করে না যারা এই অপমানকে মেনে নেয়, তারাই পার্থক্য তৈরি করে।

 

কুয়োমো: ‘আমি ৯/১১ মন্তব্যটি গুরুত্ব সহকারে নিইনি’

মামদানি অভিযোগ করেন, কুয়োমো এক রেডিও সাক্ষাৎকারে তাকে নিয়ে ৯/১১ সন্ত্রাসী হামলার উদাহরণ টেনে কটাক্ষ করেছেন। কুয়োমো বলেছিলেন, 'ঈশ্বর না করুন, আরেকটি ৯/১১ হলে মামদানি যদি তখন মেয়রের আসনে থাকতেন, ভাবতে পারেন? জবাবে সঞ্চালক বলেন, সে তো তখন উল্লাস করত,' এতে কুয়োমো হেসে বলেন, 'এটাও এক দিক।'

মামদানি এ মন্তব্যকে ইসলামবিদ্বেষী ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, অ্যাডামস তাকে ‘চার্চ পুড়িয়ে দিতে চাওয়া ইসলামী চরমপন্থী’ হিসেবে চিত্রিত করছেন এবং স্লিওয়া তাকে 'গ্লোবাল জিহাদ-এর সমর্থক বলছেন।

কুয়োমোর ওই বক্তব্যের সমালোচনা করেছেন ডেমোক্রেটিক গভর্নর ক্যাথি হকুল, কংগ্রেসম্যান জেরি ন্যাডলার এবং রিচি টরেস।

কুয়োমো পরে বলেন, আমি সেটাকে গুরুত্ব সহকারে নিইনি, তাই তখন হাস্যরসাত্মকভাবে প্রতিক্রিয়া দিয়েছিলাম।

কুয়োমো আরও অভিযোগ করে বলেন, মামদানি-ই বিভেদ তৈরি করছেন। সে নিউইয়র্কবাসীদের ইসলামবিদ্বেষী হিসেবে দাগাচ্ছে এটা রাজনীতির পুরনো নোংরা কৌশল,মানুষকে বিভক্ত করো এটাই সবচেয়ে সস্তা রাজনৈতিক কৌশল। কিন্তু এটা কাজ করবে না। নিউইয়র্কবাসীরা একে সফল হতে দেবে না।

স্লিওয়ার প্রচার শিবিরের মুখপাত্র ড্যানিয়েল কুরজিনা বলেন, কার্টিস স্লিওয়া গত ৫০ বছর ধরে মুসলিম নিউইয়র্কবাসীদের পাশে দাঁড়িয়ে সহিংসতা ও ঘৃণা থেকে তাদের সুরক্ষা দিয়ে আসছেন। মামদানি রাজনৈতিক সুবিধা নিতে ইসলামোফোবিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন এটা ভুল এবং মরিয়া পদক্ষেপ।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি