মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ বিল্ডিংয়ের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়া গ্যাজেটের এক খবরে বলা হয়েছে, ১ জানুয়ারি জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, নববর্ষের গভীর রাতে অভিযান চালানো হয়।
অভিযানে ৪৫৪ বিদেশি এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষার পর তাদের মধ্য থেকে ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
আটকদের মধ্যে ২০ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং চারজন নারী, ১৬ জন মিয়ানমারের পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ এবং ৬৪ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
মোহাম্মাদ রুসদি বলেছেন, অভিবাসন আইন ও প্রবিধানের অধীনে অপরাধকারী বিদেশিদের বিরুদ্ধে প্রয়োগ জোরদার করা অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তা, প্রাঙ্গণের মালিক অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়া ব্যক্তিদের সঙ্গে আপস করবে না।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি