৪ মে ২০২৬

মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ছাড়াল ৫০ হাজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পিএম
মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ছাড়াল ৫০ হাজার

বাংলাপ্রেস ডেস্ক:   আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা। দীর্ঘদিন প্রবাসে থেকেও দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত থাকার সুযোগ এবার বাস্তব রূপ পেয়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে। এই সুযোগকে ঘিরে মালয়েশিয়ায় কর্মরত রেমিট্যান্স যোদ্ধারা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন।

সর্বশেষ তথ্যমতে, মালয়েশিয়া থেকে ৫০ হাজার ৪৩০ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য সফলভাবে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। দিনমজুর থেকে শুরু করে নির্মাণশ্রমিক, কারখানাকর্মী ও পেশাজীবী—সব শ্রেণির প্রবাসীদের মাঝেই নিবন্ধনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

নিবন্ধন কার্যক্রমকে সহজ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। হাটে-মাঠে-ঘাটে, কর্মস্থল ও আবাসিক এলাকায় গিয়ে সাধারণ প্রবাসীদের হাতে–কলমে সহায়তা করছেন হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি স্বেচ্ছাশ্রমে নিবন্ধন কার্যক্রমে যুক্ত হয়েছেন অনেক সচেতন প্রবাসীও, যা প্রবাসী ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত।

নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তিগত সহায়তায় চালু হওয়া ‘হাইব্রিড পোস্টাল ভোটিং সিস্টেম’ প্রবাসীদের জন্য ভোটাধিকার প্রয়োগকে করেছে সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী। মালয়েশিয়াসহ বিশ্বের যেকোনো দেশ থেকে যোগ্য ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাবেন।     

নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো ডিজিটাল নিবন্ধন ও ম্যানুয়াল ব্যালটের সমন্বয়ে গড়ে ওঠা এই কার্যকর ব্যবস্থার আওতায় শুধু প্রবাসীরাই নন—সরকারি চাকরিজীবী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মী এবং কারাবন্দীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। অনেক প্রবাসীর ভাষায়, দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও ভোট দেওয়ার সুযোগ আমাদের নাগরিক মর্যাদা আরও শক্ত করেছে। 

তারা আশা প্রকাশ করেন, এই ব্যবস্থার মাধ্যমে জাতীয় নির্বাচনে প্রবাসীদের মতামতের বাস্তব প্রতিফলন ঘটবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি