৪ মে ২০২৬

মালয়েশিয়ায় পিকআপ উলটে ২ বাংলাদেশি নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পিএম
মালয়েশিয়ায় পিকআপ উলটে ২ বাংলাদেশি নিহত

বাংলাপ্রেস ডেস্ক:   মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে রোমপিনের কামপুং পেরভিরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার–ফেলদা রেডং সড়কে পিকআপ উলটে এ দুর্ঘটনা ঘটে।  অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন- মো. কাদের (৩৪) ও মো. দালিম (৩০)। তারা দুজনই তেলপাম বাগানের শ্রমিক ছিলেন। পিকআপের পেছনে থাকা আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন।

রোমপিন জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট শরিফ শাই শরিফ মন্দোই জানান, চার বিদেশি শ্রমিক দাইহাতসু ব্র্যান্ডের একটি পিকআপে ফেলদা রেডং থেকে ফেলদা সেলানচারের দিকে কীটনাশক নিয়ে যাচ্ছিলেন। পিকআপের সামনে চালকসহ দুজন এবং পেছনে আরও দুজন ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, পিকআপচালক একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে খাদে পড়ে যায়। এতে সামনের আসনে থাকা মো. কাদের ও পেছনের যাত্রী মো. দালিম ঘটনাস্থলেই মারা যান। পেছনে থাকা আরেক শ্রমিক গুরুতর আহত হন। তবে চালক অক্ষত রয়েছেন। আহত শ্রমিককে সেগামাত হাসপাতালের রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মুয়াদজাম শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি