মালয়েশিয়ায় বন্যায় ৩ জনের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ার একাধিক রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার দেশটির সরকারের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলছে, এবারের বর্ষা মৌসুমে গত এক দশকের মধ্যে ভয়াবহ বন্যা হতে পারে।
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় উপদ্বীপে বর্ষা মৌসুমে বন্যা একটি সাধারণ ঘটনা। বিশেষ করে অক্টোবর থেকে মার্চে এ বন্যা হয়ে থাকে। তবে চলতি সপ্তাহের ভারী বৃষ্টির কারণে বহু মানুষকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে থাইল্যান্ড সীমান্তে অবস্থিত উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কেলানটান থেকে অনেক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের ওয়েবসাইটে শুক্রবার সকালে বলা হয়েছে, বন্যায় তিন জনের মৃত্যু হয়েছে এবং ৮০ হাজার ৫৮৯ জন মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য সাতটি রাজ্যে ৪৬৭টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যের মধ্যে রয়েছে কেলানটান এবং তেরেংগানু।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি